স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বেরীগাও গ্রামের করোণা রোগে আক্রান্ত নারীকে সিলেট শামসুদ্দিন হাসপাতালে আইসোলেশনে নেওয়া হয়েছে। সোমবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগ থেকে তাকে শামসুদ্দিন হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে তার সান্নিধ্যে সুনামগঞ্জ হাসপাতাল ও সিলেট ওসমানী হাসপাতালের যেসব ডাক্তার ও নার্সসহ সংশ্লিষ্টরা সান্নিধ্যে ছিলেন তাদের সবাইকেই কোয়ারেন্টাইনে নিয়ে পর্যায়ক্রমে নমুনা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
গত বুধবার সুনামগঞ্জ হাসপাতালে সন্তান প্রসব করাতে আসেন সদ্য নারায়ণগঞ্জ থেকে ফেরা সিকিউরিটি গার্ডের ওই স্ত্রী। রক্তের গ্রুপ ও অন্যান্য সুবিধা না থাকায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানীতে পাঠানো হয়। সেখানে রবিবার তিনি সন্তানের জন্ম দিয়েই জ্বর সর্দি কাশিতে ভোগেন। তাৎক্ষণিকভাবে তার কোভিড পরীক্ষা করা হলে আজ করোনা শণাক্ত হয়। এ ঘটনায় সুনামগঞ্জ ও সিলেট ওসমানীর ডাক্তার ও নার্সদের মধ্যে আতঙ্ক বিরাজ বকরছে।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. শামসুদ্দিন ওই নারীর করোনা পজেটিভের কথা নিশ্চিত করে তাকে সিলেটে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানান।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net