হাওর ডেস্ক
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বিভিন্ন স্থানের কাঁচা বাজার পার্শ্ববর্তী খোলা মাঠে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ধর্মপাশা সদরের কাঁচা বাজারের জনতা মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে সোমবার সকাল থেকে বসবে।
এছাড়াও বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে, গাছতলা বাজারের পেছনে খোলা মাঠে স্থানীয় কাঁচা বাজারের হাট বসবে। ওইসব বাজার সকাল ৭টা থেকে সকাল ১১টা পর্যন্ত চালু থাকবে। এছাড়াও মধ্যনগর কাঁচা বাজার অন্যত্র স্থানান্তরের জন্য বাজার সংশ্লিষ্টদের প্রশাসনের পক্ষ থেকে রোববার চিঠি দেওয়া হয়েছে।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু তালেব বলেন, ‘করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যবসায়ীদেরকে নিজ দায়িত্বে প্রশাসনের নির্ধারিত স্থানে ব্যবসা পরিচালনা করার বলা হয়েছে। এর ব্যতিক্রম হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net