স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে করোনাভাইরাস প্রতিরোধ কল্পে পুরো জেলা লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। রবিবার বিকাল ৫টায় করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল আইন ২০১৮ সনের ৬১ নং আইনে জেলাকে লক ডাউন ঘোষণা করা হলো। এর মাধ্যমে জেলায় প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সড়ক ও নৌপথে কোন যানবাহন প্রবেশ ও প্রস্থান করতে পারবেনা।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ সুনামগঞ্জ জেলাকে লকডাউন করার ঘোষনার বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net