হাওর ডেস্ক ::
রোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে একদিনে সর্বাধিক রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৩৯ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের। এর আগের দুই দিন সংক্রমণের হার কম ছিল। গতকাল করোনায় আক্রান্ত হয় ৫৮ জন এবং মৃত্যু হয় ৩ জনের। তার আগের দিন আক্রান্ত হয়েছিল ৯৪ জন।
আজ রোববার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, ‘এই ১৩৯ জনের মধ্যে ৯৬ জন পুরুষ এবং ৪৩ জন নারী।’
জেলাভিত্তিক বিশ্লেষণ করে সেব্রিনা বলেন, ‘সর্বোচ্চ সংক্রমণ ঢাকা শহরে রয়েছে ৬২ জন এবং ঢাকা শহরের বাইরে অন্যান্য এলাকায় বাকিরা। নতুন সংযোজিত জেলা লক্ষীপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও এবং ঝালকাঠি।’
‘লক্ষীপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও এবং ঝালকাঠি- এই ৪টি জেলায় আমরা তথ্য বিশ্লেষণ করে দেখেছি যাদের মধ্যে সংক্রমণ পাওয়া গিয়েছে তারা গত এক সপ্তাহের মধ্যে ঢাকা থেকে অথবা নারায়ণগঞ্জ থেকে ওই সমস্ত এলাকাগুলোতে গিয়েছেন। সেজন্য আমরা বারবার সবাইকে সতর্ক করছি এই সময় আপনারা ভ্রমণ করবেন না। আপনারা বাড়িতেই থাকুন’ আরও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net