স্টাফ রিপোর্টার::
কালবৈশাখি ঘুর্নিঝড়ে সুনামগঞ্জে ১১ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্থ হয়েছে। বিদ্যুৎ সঞ্চালন লাইনে গাছ পড়ে, তার ছিড়ে লাইন ক্ষতিগ্রস্থ হওয়ায় প্রায় চার ঘন্টা ধরে জেলা শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তবে বৃষ্টি ও একাধিক স্থানে লাইন ক্ষতিগ্রস্থ হওয়ায় মেরামত করতে হিমশিম খাচ্ছে বিদ্যুৎ বিভাগের কর্মীরা।
সুনামগঞ্জ বিদ্যুৎবিভাগের নির্বাহী প্রকৌশলী ইকরাম হাসান চৌধুরী বলেন, ১১ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন শনিবার বিকেল সাড়ে চারটার সময় কালবৈশাখি ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। আমাদের লোকজন কাজে নেমে গেছে। তবে একাধিক স্থানে লাইন ক্ষতিগ্রস্থ হওয়ায় মেরামত করতে বিলম্ব হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net