সিলেট প্রতিনিধি::
সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস ল্যাবে পরীক্ষার দ্বিতীয় দিনেও করোনা ভাইরাস সংক্রমণে কোন পজেটিভ রোগী পাওয়া যায়নি। গত ২৪ ঘন্টায় আরও ২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এসব নমুনার ফলাফলে করোনা আক্রান্ত কাউকে পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য জানান। এর আগে গত মঙ্গলবার ৯৪ জনের নমুনা পরীক্ষা সম্পন্ন হয়। ওই প্রতিবেদনেও করোনা আক্রান্ত কাউকে পাওয়া যায়নি।
ডা. আনিসুর রহমান বলেন, আপাতত তারা করোনামুক্ত হলেও তাদেরকে আরও বেশি করে সতর্ক থাকতে হবে। তাই সবাইকে ঘরে থাকতে হবে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net