হাওর ডেস্ক::
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণে আরো তিনজন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে এ পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছেন ২০ জন। আর নতুন শনাক্ত হয়েছে ৫৪ জন।
আজ বুধবার (৮ এপ্রিল) দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে অনলাইনে ব্রিফ করেন পরিকল্পনা ও উন্নয়নের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা।
এতে অন্যদের মধ্যে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাও উপস্থিত ছিলেন।
ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মৃত্যুবরণ করেছেন তিনজন। এ নিয়ে এ পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করে সারা বাংলাদেশে পরীক্ষা হয়েছে ৯৮১ জনের। এর মধ্যে নতুন ৫৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২১৮ জন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net