হাওর ডেস্ক।
দেশে নতুন করে আরও ২৯ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। মহাখালীতে সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদের সাথে করোনা বিষয়ে আয়োজিত জরুরি সভায় এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এই নিয়ে দেশে মোট ১১৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে এবং ১৩ জনের মৃত্যু হয়েছে।
মন্ত্রী আরও বলেন,করোনা প্রতিরোধে গঠিত জাতীয় কমিটির প্রধান হলেও স্বাস্থ্য সংক্রান্ত বিষয় ছাড়া অন্য কোন সিদ্ধান্তের বিষয়ে অবহিত করা হয় না।
মন্ত্রী বলেন, করোনা থেকে দেশকে রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে। যার যা দায়িত্ব তা সঠিকভাবে পালন করার আহ্বান জানান তিনি। বলেন, করোনা পরীক্ষায় ১ লাখ কিট দেশে চলে এসেছে। আরও কিছু দেশের পথে রয়েছে। চিকিৎসকদের সুরক্ষায় প্রচুর পিপিই ও মাস্ক তৈরি হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
মন্ত্রী বলেন, করোনা চিকিৎসায় জেলা পর্যায়ে আইসোলেশন ওয়ার্ডসহ বেশ কয়েকটি হাসপাতাল প্রস্তুত আছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net