স্টাফ রিপোর্টার::
প্রধানমন্ত্রীর নির্দেশনার পর সুনামগঞ্জের ৯ উপজেলা থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য ১৯ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্যবিভাগ। নমুনা সংগ্রহ করে সিলেটে পাঠিয়েছেন সংশ্লিষ্টরা।
সুনামগঞ্জ সদর, ছাতক, জগন্নাথপুর, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর, দিরাই, দক্ষিণ সুনামগঞ্জ, দোয়ারাবাজার ও তাহিরপুর উপজেলা থেকে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে ধর্মপাশা ও শাল্লা উপজেলা থেকে করোনাভাইরাসের জন্য নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি।
সিভিল সার্জন ডা. শামসুদ্দিন বলেন, ৯ টি উপজেলা থেকে ১৯ জনের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করা হয়েছে। দুটি উপজেলা থেকে দূরত্বের কারণে সংগ্রহ করা সম্ভব হয়নি। তিনি বলেন, এখনই সবেচেয় ক্রিটিক্যাল সময়। আমাদেরকে সাবধান হতে হবে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net