হাওর ডেস্ক::
পাকিস্তানের লাহোরে রাইউন্ডের তাবলিগ জামাতে আরো ১৪ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে তাবলীগ জামাতের মারকাজ থেকে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জনে।
পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে, এরই মধ্যে হাসপাতালে একজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। ৮৩ বছর বয়সী ওই ব্যক্তি ইংল্যান্ড থেকে আগত ছিলেন। লাহোরের রাইউইন্ডে অবস্থিত তাবলিগ জামাতের মার্কাজ থেকে করোনাভাইরাসের এ সংক্রমণ ঘটে। এ মার্কাজে বারোশ'র বেশি মানুষ ছিলেন যাদের মধ্যে ৫০০ এর মতো বিদেশি ছিলেন। এর আগে পাঞ্জাবের প্রাদেশিক সরকার করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ইজতেমা বন্ধের অনুরোধ জানায়। ইজতেমার আয়োজকরা সরকারের অনুরোধ উপেক্ষা করে এ আয়াজন করে।
পাঞ্জাবে আরো ৬৪ জনের করোনা শানাক্ত করা হয়েছে। এতে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৮ জন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net