স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দোয়ারাবাজারের জালালপুরে হোম কোয়ারেন্টাইনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন ওমানপ্রবাসী জয়নাল আবেদিন। বৃহষ্পতিবার ভোরে তিনি মারা যান। তিনি দশ দিন আগে দেশে আসছিলেন বলে স্বজনরা জানিয়েছেন। তারা আরো জানান, ওই ব্যক্তির জ্বর, সর্দি বা কাশি ছিলনা।
দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দিলোয়ার হোসেন বলেন, ওই ব্যক্তি কিছু দিন আগে ওমান থেকে এসেছেন। তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন। তবে তার কোন জ্বর, সর্দি কাশি ছিলনা। তিনি হৃদরোগে মারা গেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net