স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহরের নতুনপাড়ায় সর্দি কাশি জ্বর ও শাসকষ্টে মৃত নারীর জ্বর ও সর্দি কাশিতে আক্রান্ত নারীর স্বামীর করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর। মঙ্গলবার আইইডিসিআরের টিম সিলেট শামসুদ্দিন হাসপাতাল থেকে তার নমুনা সংগ্রহ করেছে। আগামীকাল বৃহষ্পতিবার ওই ব্যক্তি করোনা সংক্রমিত কি না তা জানা যাবে।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. শামসুদ্দিন বলেন, ওই নারীর স্বামীকে স্ত্রী মারা যাবার দিনই সিলেট শামসুদ্দিন হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি সেখানে আইসোলেশনে আছেন। মঙ্গলবার আইইডিসিআর টিম তার নমুনা সংগ্রহ করেছে। আগামীকাল বুধবার রিপোর্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net