1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল:খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রোজ্জ্বল ব্যক্তিত্ব ফসলরক্ষা বাঁধের কাজ দ্রুত শুরুর দাবিতে হাওর বাঁচাও আন্দোলনের সাংবাদিক সম্মেলন

নতুনপাড়ায় সর্দি-জ্বরে নারীর মৃত্যু, পরিবার কোয়ারেন্টাইনে, স্বামীকে সিলেটে প্রেরণ

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ মার্চ, ২০২০, ৪.৩৩ পিএম
  • ৫০৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ পৌর শহরের নতুনপাগড়ায় এক সপ্তাহ সর্দি-কাশি-জ্বর নিয়ে মারা গেছেন ৫৫ বছর বয়সী এক নারী। সোমবার ভোরে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনার পর স্বজনরা দ্রুত ওই নারীর দাহ করেছেন। এদিকে এ ঘটনায় পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টাইন নজরতদারিসহ স্বামীকে করোনার পরীক্ষার জন্য সিলেট শামসুদ্দিন হাসপাতালে প্রেরণ করেছে স্বাস্থ্য বিভাগ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে দাহ করায় স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম বাড়িতে এসে নমুনা পুনর্মূল্যায়ণ করতে পারেনি। তাই স্বামীকে সিলেট করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানায় স্বাস্থ্য বিভাগ।
সিভিল সার্জন ডা. শামছুদ্দিন জানালেন, মৃত নারীর স্বামী আমাদের মেডিকেল টিমকে স্বামী জানিয়েছেন, তার স্ত্রী অতি উচ্চ রক্তচাপের রোগী এবং শ^াসকষ্ট ছিল। স্ত্রী’র মৃত্যুর পর স্বামীকে করোনায় আক্রান্ত কী-না পরীক্ষকরণের জন্য সিলেটে পাঠানো হয়েছে। পরিবারের অন্য সদস্যদের হোম কোয়ারেন্টিনের মাধ্যমে নজরদারীতে রাখা হয়েছে। মৃত মহিলার শেষকৃত্য সম্পন্ন হওয়ায় তার কোন পরীক্ষা করা যায়নি বলে জানান সিভিল সার্জন। তবে সতর্কতার জন্য পরিবারকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!