স্টাফ রিপোর্টার::
করোনা সক্রমণ রোধে সচেতনতা তৈরি করতে সেনা বাহিনীর ৬১ বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক মেজর আসিফ তানভির রেজা খানের নেতৃত্বে একটি দল রোববার দিনভর সুনামগঞ্জের তিনটি উপজেলায় প্রচারণা চালায়।
এসময় তারা নিত্য পণ্যের দোকানের সামনে ক্রেতারা কীভাবে এসে দাড়াবেন রঙ দিয়ে চিহিৃত করে দেখান। বিভিন্ন গ্রাম্য হাটে ও শহরের পাড়া মহল্লায় গিয়েও মানুষকে সচেতন করেন।
বিকালে শহরের মাইজবাড়ী, মোহাম্মদপুর, ষোলঘর পয়েন্ট ও আলফাত স্কয়ার এলাকার দোকানীদের ক্রেতাদের সঙ্গে কীভাবে সামাজিক দুরত্ব মেনে পণ্য বিক্রয় করবেন তা দেখিয়ে দেন।
প্রচারাভিযানের সময় সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি আরিফ আদনান উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net