স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদের ৩৪ টি গ্রামের হতদরিদ্র পরিবারের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির উদ্দিন মনিরের ব্যাক্তিগত উদ্যোগে ৩ ফুট দূরত্ব বজায় রেখে হতদরিদ্র পরিবারের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। এ সময় মনির উদ্দিন মনির গ্রামবাসীর উদ্দেশ্য বলেন,করোনা ভাইরাস মোকাবিলায় সকলের সহযোগিতা দরকার, তিনি বলেন, সকলকে জনসমাগম ভীড় এরিয়ে চলতে হবে এবং সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে ভাল করে হাত দোয়ার পরামর্শ দেন। এছাড়াও প্রয়োজান ব্যতীত ঘর থেকে বাহির না হওয়ার ও পরামর্শ দেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net