স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেকের উদ্যোগে জামালগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় করোনা সচেতনায় লিফলেট, মাস্ক,হ্যান্ডওয়াশ,হেক্সাচল বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাহবুর রহমান মাহবুব,সদস্য সায়েক রাজা,এস এম ইব্রাহীম, ছাত্রলীগ নেতা মাসুম রানা,হাবিবুর রহমান তালহা প্রমুখ।
সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেক তার বক্তব্য বলেন, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের নেতৃত্বে করোনা ভাইরাস মোকাবেলায় যেকোন পরিস্থিতিতে আমরা ছাত্রলীগ সর্বদা প্রস্তত আছি।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net