1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

৩৬বছর ধরে ডাক্তার নেই বাদাঘাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০, ১.৩১ পিএম
  • ৪৪৬ বার পড়া হয়েছে

সাজ্জাদ হোসেন শাহ্ : তাহিরপুর উপজেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজার। এ ইউনিয়নের অর্ধ্ব লক্ষাধিক জনসাধারণের স্বাস্থ্য সেবার লক্ষে ১৯৮৪ সালের ২০ই মার্চ প্রতিষ্টা করা হয় বাদাঘাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। কিন্তু প্রতিষ্ঠালগ্ন থেকে অধ্যবদি এই কেন্দ্রে কাগজে কলমে ১জন মেডিকেল অফিসারের পদ থাকলেও আজ পর্যন্ত কোনদিন এখানে ১ঘন্টার জন্যও কোন মেডিকেল অফিসার আসেননী। এছাড়াও স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রটি দীর্ঘদিন যাবৎ নানা সমস্যায় জর্জড়িত।
সরেজমিনে গিয়ে জানা যায়, কেন্দ্রটিতে মেডিকেল অফিসার (১জন), উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (১জন), ফার্মাসিস্ট (১জন), পরিবার পরিকল্পনা পরিদর্শিকা (১জন), আয়া (১জন), এমএলএসএস (১জন)সহ মোট ৬জনের পদ থাকলেও রহস্যজনক কারনে গত ৩৬ বছরে ১দিনের জন্যও এই কেন্দ্রে কোন মেডিকেল অফিসার আসেননী। এর ফলে ইউনিয়নের অর্ধ্ব লক্ষাধিক মানুষ কাংখিত স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
এ সমস্যার পাশাপাশি স্বাস্থ্য কেন্দ্রের মূল ভবনেও রয়েছে অসংখ্য ফাটল, কোন ফ্লোরেই নেই টাইলস। দেখলে মনে হবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি যেন নিজেই রোগী হয়ে দাঁড়িয়ে আছে। বাউন্ডারী দেয়াল থাকলেও স্বাস্থ্য কেন্দ্রের সুরক্ষার জন্য নেই পর্যাপ্ত উচ্চতা কিংবা বাউন্ডারীর উপরের অংশে কাঁটা তারের বেষ্টনী। বাউন্ডারীর পূর্ব পাশের দেয়ালের মাটি সরে গিয়ে ভেঙে পরার উপক্রম দেখা দিয়েছে। স্বাস্থ্য কেন্দ্রের পিছনে অবস্থিত আবাসিক কোয়ার্টারটি দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে রয়েছে পরিত্যক্ত অবস্থায়।
রোগীদের জন্য নেই আর্সেনিকমুক্ত বিশুদ্ধ পানির টিউবওয়েল, নেই কোন শৌচাগার। এর ফলে স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীসহ সেবা নিতে আসা রোগীদের পরতে হয় নানান বিড়ম্বনায়। এই কেন্দ্রটিতে ২৪ ঘন্টা ডেলিভারীর সার্ভিস চালু থাকলেও জরুরী রোগী পরিবহনে নেই কোন এ্যাম্বুলেন্স অথবা কোন প্রকার যানবাহন।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বিশ^জিৎ কৃষ্ণ চক্রবর্তী জানিয়েছেন, উপজেলায় ৪টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থাকলেও তিনটিতেই মেডিকেল অফিসার পদটি শুন্য রয়েছে। আমি আসা পর্যন্ত কোন মেডিকেল অফিসার পাইনী।
এবিষয়ে বক্তব্য জানতে সুনামগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক মো. মোজাম্মেল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে বলেন, সারা দেশের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে চিকিৎসক সংকটের কারনে আমরা চিকিৎসক পদায়ন করতে পারিনা। আমার জেলায় যেসকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগলোতে চিকিৎসক সঙ্কট রয়েছে আমি লিখিত ভাবে উর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করেছি। আমার জানা মতে বাদাঘাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রেও কয়েকবার চিকিৎসক দেয়া হয়েছে। তবে তাঁরা কেন কি কারনে সেখানে থাকেননা তা আমার জানা নেই।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!