স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে করোনার কারণে সীমিত পরিসরে মহান স্বাধীনতা দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়েছে। বৃহষ্পতিবার সকাল ৮টায় সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গনে রেকর্ডকৃত জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এসময় দূরত্বে দাড়িয়ে প্রশাসনের কর্মকর্তাবৃন্দ জাতীয় পতাকা উত্তোলনের সময় শ্রদ্ধাঞ্জলি জানান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সুনামগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবার চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোহেল মাহমুদসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net