সাইফ উল্লাহ:
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুভাব থেকে সাধারন মানুষকে সচেতন করতে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এর উদ্যোগে তাহিরপুরে লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় তাহিরপুর উপজেলার বিভিন্নস্থানে সকল পেশাজীবী মানুষের মাঝে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। করোনা ভাইরাসের প্রভাব বিশ্বে প্রকোপ আকার ধারন করায় অনেক বিদেশীরা দেশে ফিরতে শুরু করেছেন। ফলে সাধারন জনগনের মধ্যে একটি আতংঙ্ক কাজ করছে।
সচেতনতা বৃদ্ধি পেলে এ রোগ থেকে রক্ষা পাওয়া যাবে। এই ভাইরাস থেকে জনসাধারনকে সচেতন করতেই লিফলেট বিতরণ করা হচ্ছে। নিজে বাঁচুন, অন্যকে বাঁচাতে উৎসাহ করুন। পরিস্কার পরিচন্নতা ঈমানের অঙ্গ, সুস্থ থাকুন, ভাল থাকুন এই প্রত্যাশা।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net