হাওর ডেস্ক ::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি হাওরের ধানক্ষেত থেকে নিখোজের ৫দিন পর এক গৃহবধূর অর্ধগলিত লাশ ঊদ্ধার করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকা সন্দেহে ৫ জনকে আটক করেছে পুলিশ।সোমবার সকাল ৮টায় স্থানীয় লোকজন হাওরের ধানক্ষেতে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ ঊদ্ধার করে। নিহত গৃহবধূর নাম ললিতা বেগম (২৮)। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের চিনাকান্দি গ্রামের মরম আলীর স্ত্রী।গত ১৯ মার্চ রাত ১১টায় ঐ গৃহবধূ পাশের বাড়িতে টেলিভিশন দেখে নিজ ঘরে ঢুকার সময় তিনি নিখোঁজ হন। এই গৃহবধূর একই গ্রামের সবুজ মিয়া(২২) নামে এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক ছিল। এ ঘটনায় নিহতের ভাই মো: সামছুল আলম বাদি হয়ে নিখোঁজের একদিন পর গত ২০ মার্চ সবুজ মিয়াসহ ৫ জনকে অভিযুক্ত করে বিশ্বম্ভরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন মো: সবুজ মিয়া, তার সহোদর মুক্তার মিয়া,সহোদর নবী হোসেন, পিতা মুসলিম উদ্দিন ও পাশের গ্রামের ফুল মিয়া ও আলী হোসেন। এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানার ওসি মুাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সূত্র : আমাদের সময়ঢটকম
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net