দিরাই প্রতিনিধি::
দিরাই উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কুলঞ্জ ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান, বিবিয়ানা ডিগ্রী কলেজ ও ফকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ছুফি মিয়া (৮৫) আর নেই। শনিবার কুলঞ্জ ইউনিয়নের নিজ বাড়ী গলিশাইলে হৃদরোগে আক্রান্ত হলে সিলেটের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে বিকেল ৪টায় তিনি মারা যান।
আগামীকাল রবিবার দুপুরে গ্রামের বাড়িতে নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে। বিশিষ্ট শিক্ষানোরাগী প্রবীন এ রাজনীতিবিদের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এলাকার সাংসদ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আইনবিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত, সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল, দিরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছাব উদ্দিন সরদার, সাধারণ সম্পাদক প্রদীপ রায় যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোশাররফ মিয়া, জগন্নাথপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net