হাওর ডেস্ক ::
করোনা ভাইরাসের কারণে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী এপ্রিলের প্রথম দিকে পরীক্ষাটির পরবর্তী তারিখ জানানো হবে।
রোববার (২২ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।
আসছে ১ এপ্রিল থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এর আগে আগামী ২৮ মার্চ পর্যন্ত এইচএসসি ও সমমান পরীক্ষার প্রবেশপত্র বিতরণ স্থগিত করেছিল শিক্ষাবোর্ডগুলো।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net