স্টাফ রিপোর্টার::
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সুনামগঞ্জ জেলায় দোকানপাট-রেস্টুরেন্ট-হাটবাজারে সাধারণ মানুষের জনসমাগম, আড্ডা নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ করে বিভিন্ন চায়ের দোকানে ক্রেতা টানতে টেলিভিশনে ছবিপ্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
শনিবার রাতে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ তার অফিসিয়াল ফেইসবুকে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন। তিনি সবাইকে দুর্যোগ মোকাবেলায় সচেতন থাকারও আহ্বান জানান।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে জেলার বিভিন্ন পাড়ামহল্লা, হাটবাজারে বিভিন্ন রেস্টুরেন্টসহ দোকানগুলোতে টেলিভিশন চ্যানেলের মাধ্যমে দোকানীরা বিভিন্ন টিভি অনুষ্ঠান, সিনেমা প্রদর্শন ও ভিডিও গেইমের মাধ্যমে জনসমাগম বাড়িয়ে থাকেন। বর্তমানে করোনাভাইরাসের কারণে এধরনের ভিড় চরম স্বাস্থ্যঝূঁকির। এব স্থানে অপ্রয়োজনীয় আড্ডা সম্পূর্ণরূপে জনস্বার্থে নিষেধ করা হলো। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। গণবিজ্ঞপ্তিতে আরো বলা হয় এখন থেকে দোকান রেস্টুরেন্টে এ ধরনের সম্প্রচার করলে তাদের বিরুদ্ধে প্রমাণসহ (ছবি ও ভিডিও) স্থানীয় প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধির কাছে জানানোর জন্য অনুরোধ করা হলো।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। মানুষের স্বাস্থ্যঝূকি আছে এমন স্থানে-রেস্টুরেন্টে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net