হাওর ডেস্ক ::
বাংলাদেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়া নতুন করে আরও চারজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী জানান, এ নিয়ে দেশে মোট দুজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হলো। এছাড়াও আজ আরো চারজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করেছে আইইডিসিআর। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪ জন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net