স্টাফ রিপোর্টার::
আচমকা কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছিল সুনামগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি। এক সপ্তাহ না ঘুরতেই জেলা ছাত্রদলের আদু ভাই খ্যাত ১১ জন অছাত্র ও বিবাহিতকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি। ১৮ মার্চ বুধবার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদেরকে নতুন ঘোষিত কমিটির নেতৃত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতি প্রাপ্তরা হলেন- জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রুয়েল আহমদ রাজা, এএসএম তোজাম্মেল হক, শহিদুল ইসলাম, জায়েদ আহমেদ, সদস্য সাইফুল ইসলাম শিপুল, মহিবুর রহমান, মিজানুর রহমান, শাহ নেওয়াজ, মকবুল হোসেন, হুমায়ুন আহমেদ মারুফ, আবু তালেব তালুকদার।
অছাত্র-বিবাহিত প্রমানিত হওয়ায় তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জেলা ছাত্রদলের দায়িত্বশীল নেতৃবৃন্দ জানান।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net