স্টাফ রিপোর্টার::
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে পূবালী ব্যাংক লিমিটেড সুনামগঞ্জ শাখায় ‘মুজিব কর্ণার’ উদ্বোধন করা হয়েছে।
বুধবার বেলা ১১ টায় ব্যাংকের তৃতীয় তলায় ফিতা কেটে মুজিব কর্ণারের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট।
এসময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক এরশাদুল হক, পূবালী ব্যাংক সিলেট পশ্চিম অঞ্চলের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মশিউর রহমান খান, পূবালী ব্যাংক সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক ধূর্জটি প্রসাদ ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, চেম্বার অব কমার্সের পরিচালক এনামুল হক, ব্যাংকের গ্রাহক ও ব্যবসায়ী নুরুল হক, জাহিদ হাসান, নূরে আলম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net