স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলায় ইতালি, লন্ডন ও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের ৯জন প্রবাসীকে হোমকোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তারা করোনাভাইরাস প্রবণ বিভিন্ন দেশ থেকে আসায় তাদের প্রাথমিক স্বাস্থ্যপরীক্ষা শেষে নিজ নিজ বাড়িতে হোমকোয়ারেন্টাইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ব্যাপারে স্বজনদেরও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
এদিকে সারা জেলায় হোমকোয়ারেন্টাইনে বুধবার বিকাল পর্যন্ত ৪০জন প্রবাসী রয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন। সবচেয়ে বেশি জগন্নাথপুরে ১৮জন হোমকোয়ারেন্টাইনে আছেন।
এদিকে প্রবাসীদের অনেকেই হোমকোয়ারেন্টাইন মেনে না চলায় আতঙ্কে আছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net