হাওর ডেস্ক::
করোনায় বাংলাদেশে প্রথম একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ আইইডিসিআর-এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
আজ বুধবার বিকেল সাড়ে তিনটায় সংবাদ সম্মেলনে তিনি জানান, যিনি মারা গেছেন তার বয়স ৭০ এর বেশি। তিনি ফুসফুস, কিডনি, হৃদপিন্ডের সমস্যায় ভুগছিলেন।
তিনি বিদেশফেরত স্বজনের সংস্পর্শে এসেছিলেন বলেও আইইডিসিআর-এর পরিচালক জানান।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net