স্টাফ রিপোর্টার::
করোনা ভাইরাস রোধে জনসচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ। আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশনা মেনে চলার আহবান করছে তারা।
বুধবার (১৮মার্চ) সকালে কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র আয়োজনে সুনামগঞ্জ শহরের পুরাতন বাস্টেশন থেকে সাধারন মানুষের মাঝে করোনা ভাইরাসের লক্ষ্যণ ও প্রতিরোধক লিফলেট বিতরন শুরু করে আলফাত স্কায়র পয়েন্ট, নতুন কোর্ট পয়েন্ট, পৌর বিপণী পয়েন্ট, জামাই পাড়া পয়েন্ট সহ পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট চলাচল করা সাধারণ মানুষকে সচেতনের লক্ষ্যে তারা এই লিফলেট বিতরণ করে।
লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন,কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিন,জেলা রোভারের সিনিয়র রোভার মেট দুর্জয় দত্ত পুরকায়স্থ, রোভার মেট অমিত দাস গুপ্ত, মো.লুৎফুর রহমান,জাওয়াদ ইয়াছির, মো.সাজিদুর রহমান সাজু, মো.সানোয়ার আহমেদ,মারুফ আল মারজান,আসিফ মিয়া, হাসিবুর রহমান রিফাত,জুবেল আহমেদ,আবিদ হাসান সানী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net