স্টাফ রিপোর্টার::
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করেছে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। মঙ্গলবার সকালে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপুর নেতৃত্বে নেতাকর্মীরা কেন্দ্রীয় শহিদ মিনারে এসে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে। এর আগে বিশাল জাতীয় পতাকা নিয়ে নেতাকর্মীরা শহর প্রদক্ষিণ করে জন্মদিনের আনন্দ শোভাযাত্রা করেন। পরে বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করে ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু। অন্যদের মধ্যে বক্তব্য দেন, সহ সভাপতি সুমন আহমদ, আবু ওবায়দা রিু, শামীম হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট বুরহান উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জামাল আহমেদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আশরাফুল হুদা পুলক, অর্থ সম্পাদক রুপন আহমদ, সালেহ আহমদ চৌধুরী, মখলিছুর রহমান, শিবলু আহমদ চৌধুরী, নাজমুল হক, জাহির আলী খান, আতাউর রহমান তপর, আবেদ আহমদ, শামীম আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন, রুবেল আহমদ, মানিক কাদরী, অর্পি রহমান, অনিক প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net