স্টাফ রিপোর্টার::
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে ১৭ মার্চ মঙ্গলবার সকাল ৯টায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গনে স্থাপিত পথিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছেন জেলা প্রশাসনসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এছাড়াও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পন করে ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গনে আলোচনাসভায় মিলিত হন। বেলুন ওড়িয়ে এসময় বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবসের সূচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এছাড়াও মুক্তিযোদ্ধাদের নিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ আলাদাভাবে শ্রদ্ধাঞ্জলি দেন।
মঙ্গলবার সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ মুক্তিযোদ্ধা বৃন্দ পথিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net