হাওর ডেস্ক ::
জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় প্রকাশিত হয়েছে। আজ রবিবার এ রায় প্রকাশিত হয়েছে বলে জানান সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। রায়ের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গতবছর ৩১ অক্টোবর এক রায়ে এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন।
এদিকে এই রায় পুনর্বিবেচনার জন্য আসামি পক্ষে রিভিউ আবেদন করা হবে বলে জানিয়েছেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net