স্টাফ রিপোর্টার::
সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় মিনি অডিটরিয়ামে ছোট কাগজ গ্রন্থী'র উদ্যোগে লেখক সম্মেলন শুরু হয়েছে।
১৩ মার্চ শুক্রবার সকাল পোনে দশটায় উৎসবের উদ্বোধন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ফরিদ উদ্দিন আহমদ। উদ্বোধনী অনুষ্ঠানে শামীম শাহান সম্পাদিত ছোট কাগজ গ্রন্থী'র নতুন সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি জফির সেতু।
উৎসবে সারা দেশ থেকে ৭০ জন লেখক অংশ নিয়েছেন। লেখক সাহিত্যিকরা দিনব্যাপী আলোচনার পাশাপাশি কবিরাও অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে স্বরচিত কবিতা পাঠ করবেন। বিকেল সাড়ে ৫ টায় উৎসবের সমাপ্তি হবে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net