বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাইয়ে শিশু তুহিন মিয়াা হত্যার আলোচিত ঘটনায় অভিযুক্ত চাচাতো ভাই শিশু শাহরিয়ার আহমদকে আট বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার সকাল ১১টায় সুনামগঞ্জ শিশু আদালতের বিচারক মোঃ জাকির হোসেন অভিযুক্ত শিশুর বিরুদ্ধে এই রায় দেন। এ ঘটনায় মূল আসামিদের বিচারের রায় আগামী ১৬ মার্চ ধার্য্য করা হয়েছে। ঘটনায় জড়িত বাবা ও তিন চাচা কারাগারে আছেন। গত ১৩ অক্টোবর দিরাই উপজেলার কেজাউড়া গ্রামের বসতঘর থেকে গভীর রাতে ঘুম থেকে তুলে নিয়ে জবাই করে শিশু তুহিনকে হত্যা করে তার লিঙ্গ, দুই কান কেটে পেটে দুটি ছুরি বিদ্ধ করে গাছে ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনাটি জাতিকে নাড়া দেয়।
সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন আদালতের পিপি এডভোকেট নান্টু রায় বলেন, আদালত তুহিন হত্যায় অভিযুক্তি শিশু শাহরিয়ারকে ৮ বছরের আটকাদেশ দিয়েছেন। এ মামলায় অন্য আসামী বাবা ও তিন চাচার বিচারের রায় আগামী ১৬ মার্চ জেলা দায়রা জজ আদালতে হবে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net