স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজুর কন্যা চন্দ্রিমা রহমান সুনামগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে। তার পুত্র সাইম রহমানও ঐতিহ্যবাহী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় এ প্লাস পেয়েছে। পুত্র কন্যার ভালো ফলাফলে সুনামগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ তাদেরকে অভিনন্দন জানিয়েছেন । তারা চন্দ্রিমা ও সাইমের উন্নত জীবন কামনা করে আগামীতে মেধার এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
এদিকে চন্দ্রিমা ও সাইমের ভালো ফলাফলে তাদের বাবা লতিফুর রহমান রাজু ও মা নূরুন্নাহার শিপা তাদের শিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন।
চন্দ্রিমা ও সাইম সকলের দোয়া কামনা করেছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net