স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুর দিরাই সড়কের কাঠইর বেইলি ব্রিজ ঝুকিপুর্ণ হওয়ায় দ্রুত নতুন ব্রিজ নির্মাণের দাবিতে নিরাপদ সড়ক চাই সুনামগঞ্জ জেলা শাখার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে দিরাই মদনপুর পয়েন্টে নিরাপদ সড়ক চাই সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মহিম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসান’র পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কাঠইর ইউপি চেয়ারম্যান মো. সামছুল ইসলাম, নিরাপদ সড়ক চাই সহ-সভাপতি ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ফুয়াদ মনি, আইন বিষয়ক সম্পাদক ওবায়দুল হক মিলন, প্রকাশনা সম্পাদক সামছুর রহমান শুভ, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির, নান্দনিক ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক দুলন আহমদ, সদস্য আহমেদুল হক সুভাষ।
এ সময় উপস্থিত ছিলেন, আল ইমরান, আল আমীন, আবু বক্কর, মো. শহিদ, লেগুনা ও সিএনজি দিরাই রাস্তার পয়েন্ট ম্যানেজার কফিল আহমেদ, মুহি, সৌরভ, আশরাফ ও কামরান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net