তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষে শহীদ নুর (১৭) নামে এক যুবক নিহত হয়েছে। সে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া আদর্শ গ্রামের নাসির উদ্দীনের ছেলে। এ সময় শহীদ নূরকে বাঁচাতে পিতা নাসির উদ্দিন এগিয়েে আসলে তাকেও কুপিয়ে রক্তাক্ত করে প্রতিপক্ষরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ঘাগটিয়া আদর্শ গ্রামের নাছির উদ্দিন ও তার ভাতিজা গোলাম কাদিরের মধ্যে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল।
আজ মঙ্গলবার (৩ মার্চ) সকালে নাছির উদ্দিন ও তার ছেলে শহীদ নুর বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরলে হঠাৎ বোজাং নিয়ে তাদের প্রতিপক্ষ গোলাম কাদির বাবা ও ছেলের উপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শহীদ নুরকে মৃত ঘোষণা করেন এবং আশঙ্কাজনক অবস্থায় শহীদ নুরের পিতা নাছির উদ্দিনক সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান এ বিষয়ে জানান, সংবাদ পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net