দোয়ারা প্রতিনিধি::
ভােটার হয়ে ভােট দেব, দেশ গড়ায় অংশ নেব, প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজলা নির্বাচন অফিসের উদ্যোগে জাতীয় ভোটার দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা অডিটরিয়াম হল রোমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ'র পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার শফর আলী, নির্বাচন কর্মকর্তা মো. হাফিজুর রহমান, দোয়ারাবাজার সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক সুজন সরকার, উপসহকারী কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, প্রভাষক সাদিকুর রহমান, সাইফুল ইসলাম, যুব উন্নয়ন মাঠ কর্মকর্তা আতাউর রহমান প্রমূখ। ##
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net