দিরাই প্রতিনিধি :
দিরাইয়ে দরিদ্র কৃষকদের মাঝে সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় দিরাই গণমিলনায়তনে ফেসবুকভিত্তিক সমাজসেবী সংগঠন ‘দিরাই থানা পাবলিক গ্রুপের অর্থায়নে উপজেলার দেড় শতাধিক কৃষকদের জনপ্রতি ২৫ কেজি করে সার প্রদান করা হয়। এউপলক্ষ্যে বিতরণপুর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন দিরাই শাল্লার সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। গ্রুপের অর্থ সম্পাদক মাওলানা শাব্বির আহমদ সরদারের সভাপতিত্বে ও তথ্য প্রযুক্তি সম্পাদক রুম্মান আহমেদের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজনীতিবিদ ফারুক সরদার, শিক্ষানুরাগী মাওলানা সুফিয়ার আহমদ । উপস্থিত ছিলেন গ্রুপের সদস্য লিমন আহমেদ, সায়েম আহমেদ, ইজাজুর রহমান ফাহিম, আমজাদ সরদার, আকবর হোসাইন রিক্সন প্রমুখ। আলোচনা সভা শেষে কৃষকদের হাতে সার তুলে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net