তাহিরপুর প্রতিনিধি : তাহিরপুর উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের ৩বারের নির্বাচিত সাবেক ইউপি সদস্য, নিজাম মেম্বার ওরেফ নিজাম উদ্দিন আর নেই। রোববার বিকেলে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৫১) বছর। তিনি তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের মৃত রেজন মেম্বারের ছেলে। তিনি ৪ ছেলে, ২মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। পারিবারিক সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন। মরহুমের জানাজার নামাজ আগামীকাল সোমবার সকাল ১১ ঘটিকায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন, বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফতাব উদ্দিন, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আলম সাবি¦র, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রাজ্জাক, অর্থ বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন শাহ্, সাংবাদিক আবির হাসান মানিক প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net