স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে একুশের প্রথম প্রহরে সুনামগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন। প্রেসক্লাব নেতৃবৃন্দ শহিদ মিনারে এসে ভাষাআন্দোলনের মহান শহিদদের স্মৃতির তরে শ্রদ্ধা জানানোর পাশাপাশি সুনামগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার সংস্কার-সম্প্রসারণের দাবি জানান। তারা সম্প্রতি শহিদ মিনার এলাকায় স্থাপনা গড়ে তোলার নিন্দাও জানান।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, ইশতিয়াক শামীম, সাধারণ সম্পাদক এ কে এম মহিম, এডভোবেক এনাম আহমেদ, বিন্দু তালুকদার, মাহমুদুর রহমান তারেক, জাকির হোসেন, আল আমিন, দিলাল আহমদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net