স্পোর্টস রিপোর্টার::
সুনামগঞ্জ স্টেডিয়ামে বঙ্গবন্ধু ক্রিকেট লীগের আজকের খেলায় রাইজিং স্টার ক্রিকেট ক্লাব ৯৯ রানে এপোলো সোলজার্স ক্রিকেট ক্লাবকে পরাজিত করেছে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে রাইজিং স্টার ৪৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৫ রান সংগ্রহ করে৷ দলের পক্ষে আলম ৭০*, সাজু ৪৬, সোলেমান ৪৩ রান সংগ্রহ করে। এপোলো সোলজার্সের পক্ষে রাহি ৩৯ রানে ৪টি ও অয়ন ৩৩ রানে ২টি উইকেট লাভ করে। জবাবে ব্যাট করতে নেমে এপোলো সোলজার্স ক্রিকেট ক্লাব ৩৩.৩ ওভারে ১৪৬ রানেই সবকটি উইকেট হারায়। দলের পক্ষে মাসুম ৫৯, আরিফ ২৫ ও আব্দুল্লাহ ১৮ রান সংগ্রহ করে। রাইজিং স্টারের পক্ষে আনিস ৩০ রানে ৪টি ও হাসান ২৬ রানে ৩টি উইকেট লাভ করেন।
আজকের খেলা পরিচালনা করেন এ,এইচ,এম,কাওসার, এহসানুল হক ও রানা আল আমিন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net