বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ সরকারি কলেজ প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্টান উৎসবে রূপ নিয়েছে। শনিবার সকাল থেকেই উৎসবের দ্বিতীয় দিনে প্রাক্তন শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে জড়ো হন। সকাল ১১টায় শুরু হয় প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ অনুষ্ঠান। অনুষ্ঠানে বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা কলেজের আলোকিত প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণ করেন।
শাহ আবু নাসেরের সঞ্চালনায় ও কলেজ অধ্যক্ষ নীলিমা চন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য দেন বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী, উৎসব অনুষ্ঠানের আহ্বায়ক এডভোকেট হুমায়ূন মঞ্জুর চৌধুরী, এডভোকেট মতিউর রহমান পীর, পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ, হিরন্ময় রায় প্রমুখ।
দুপুর আড়াইটা থেকে শুরু হয় ব্যাচভিত্তিক পরিবেশনা। এই অনুষ্ঠানে ১৯৬৭ থেকে ২০০০ পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নেন। তারা স্মৃতিচারণ, সঙ্গীত পরিবেশনা, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনায় উপস্থিতিদের তম্ময় করে রাখেন। এই পর্ব সঞ্চালনা করেন সাংবকাদিক খলিল রহমান ও শামস শামীম।
এদিকে অনুষ্ঠানের শুরু থেকেই ছায়ামায় ক্যাম্পাস ঘুরে ঘুরে আনন্দ আড্ডায় ছবি তোলে সময় কাটান প্রাক্তন শিক্ষার্থীরা। স্মৃতিময় কলেজের আঙ্গিনা জুড়ে ছিল তাদের ছড়াছড়ি। অনেকে সপরিবারেও এসে আনন্দ উপভোগ করেন। অনুষ্ঠান উপলক্ষে সনামগঞ্জ শহরে এক উৎসবের আমেজ বিরাজ করছে। নতুন পোষাকে সেজে প্রাক্তন শিক্ষার্থীরা প্রাণের মিলনমেলায় মেতে ওঠেছেন।
দু’দিন ব্যাপী উৎসবে সন্ধ্যায় দেশের প্রখ্যাত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।

সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net