এ আমার প্রেম, এ আমার বেঁচে থাকা
এ আমার মরণের পর হবে জীবন ডাইরির গল্পের পাতা
অসংখ্য নিরাশা নীলয়ে হবে তার উদয়ন
প্রজাপতি হবে ব্যাকুল বাতাসের সঙ্গী।
স্মৃতিগুলো হবে নিঃসঙ্গ যাযাবর যাত্রী
তাঁরার পানে তাঁকাবে তোমার দু’নয়ন,
নীলাশ্রু অবিরামে ঝড়ে পড়বে গাল বেয়ে
বুকের গহীন কোঠায় তার হৃদয়ের আকুল টান
আয়নাতে দেখবে তোমার এই সুশ্রী।
কত সুন্দর ছিলে তুমি, কত চঞ্চলতার হৃদয়,
মহিমায় বড়পর ছিল তোমার সাহসী অন্তর
আজ প্রতিটি প্রহর কাটছে নিঃশব্দে
কত নীরবে কাঁদছে তোমার অনুরাগী হৃদয়।
হাত বাড়ালেই যার শান্ত¦না পেতে
তার কাছে থেকেও আজ তুমি অনেক দূরে
ইচ্ছে করলেই আর পারবে না বুকে জড়াতে
এ তোমার জীবনের দারুন ব্যর্থতা।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net