হাওর ডেস্ক::
মুজিববর্ষ উপলক্ষে সুনামগঞ্জে আনন্দ শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ। শনিবার বিকেলে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপলের নেতৃত্বে একটি শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে বের হয়। পরে আনন্দ শোভাযাত্রাটি প্রদক্ষিণ করে কার্যালয় চত্বরে এসে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, ভাইস চেয়ারম্যান আবুল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের লোকজনও অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net