স্টাফ রিপোর্টার::
একাত্তরের বীর মুক্তিযোদ্ধা ও আমত্যু লড়াকু মালেক হুসেন পীর জাতীয় দৈনিক কালের কণ্ঠের মুক্তিযোদ্ধা সম্মাননা পাচ্ছেন। মুক্তিযুদ্ধের পরও অন্যায়, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে সাহসী ভূমিকা রাখায় বালাট সাবসেক্টরের এই যোদ্ধাকে সম্মাননা দিচ্ছে কালের কণ্ঠ।
শুক্রবার ১০ জানুয়ারি কালের কণ্ঠের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালেক হুসেন পীরসহ সারাদেশের ৬৪ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিচ্ছে কালের কণ্ঠ। প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী থেকেই কালের কণ্ঠ প্রতি বছর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও সহযোগিতা দিয়ে আসছে।
শুক্রবার সকাল সাড়ে দশটায় সুনামগঞ্জ শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্টানে মালেক হুসেন পীরকে সম্মাননা দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net