বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদন লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে সুনামগঞ্জের সর্বস্তরের জনগণের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্টিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বিশ্ববিদ্যালয় অনুমোদনের রূপকার পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নেতৃত্বে আনন্দ মিছিলে ১১ উপজেলা থেকে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের কর্মী, প্রশাসনের লোকজন, ছাত, কৃষক, শ্রমিকসহ নানা পেশার লোকজন অংশ নেন।
এছাড়াও আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-২ আসনের এমপি ড. জয়া সেন গুপ্তা, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ ১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন, সংরক্ষিত আসনের এমপি শামীমা শাহরিয়ার। এছাড়াও জেলা প্রশাসক মোহ্ম্মদ আব্দুল আহাদসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দও আনন্দ শোভাযাত্রায় অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net