স্টাফ রিপোর্টার::
‘উষ্ণ হাতে আমরা শীতার্তদের পাশে’ স্লোগানে সুনামগঞ্জের শীতার্তদের পাশে দাঁড়িয়েছে কালের কণ্ঠ শুভসংঘ সুনামগঞ্জ জেলা কমিটি। শুক্রবার সকালে শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি চত্বরে অর্ধশত দরিদ্র শীতার্তদের মধ্যে উন্নত কম্বল তুলে দেন তারা। শীতের দিনে গরম কম্বল হাতে পেয়ে শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শীতার্ত লোকজন।
এসময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও শুভসংঘের সুনামগঞ্জ কমিটির উপদেষ্টা শামস শামীম, কালের কণ্ঠ শুভসংঘের সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি এডভোকেট বুরহান উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার ঝুনু চৌধুরী, দৈনিক সময়ের আলোর জেলা প্রতিনিধি এডভোকেট আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা জামাল আহমেদ, সালেহ আহমদ চৌধুরী, শুভসংঘের সদস্য ছাত্র নেতা নূরজাহান সাদেক নূরী, দ্বীপাল ভট্টাচার্য্য, শুভসংঘের সাহিত্য সম্পাদক মিল্লাত আহমেদ প্রমুখ।
কম্বল বিতরণ অনুষ্ঠানে সুধীজন বলেন, শুভ কাজে সবার আগে স্লোগানে কালের কণ্ঠ শুভসংঘ সারাদেশে আর্তমানবতার সেবায় কাজ করছে। মানুষের কল্যাণের পাশাপাশি সামাজিক সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে প্রতিনিয়ত কাজ করছে সংগঠনটি। শুভসংঘকে ভালোকাজে সহায়তার জন্য সকলের প্রতি আহ্বান জানান বক্তারা।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net