স্টাফ রিপোর্টার::
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। দেশব্যাপী শুরু হয়ে গেছে প্রস্তুতি ও মহড়া। কেন্দ্র থেকে প্রান্ত সর্বত্রই উৎসবের নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সেই উৎসবে শরিক হয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসনও। বৃহষ্পতিবার সকালে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ক্ষণগণনা যন্ত্র স্থাপন করা হয়েছে। এসময় কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে উপলক্ষ্য করে সারাদেশে একযোগে আগামী ১০ জানুয়ারি ক্ষণগণনা কার্যক্রম শুরুর বিষয়ে প্রধানমন্ত্রী সানুগ্রহ সম্মতি প্রদান করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net