
স্টাফ রিপোর্টার::
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সুনামগঞ্জ স্টেডিয়ামে কিউট ১ম বিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ফ্যান্টম হিরোজ। বুধবার বিকাল ৩.৩০ ঘটিকায় সুনামগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ফ্যান্টম হিরোজ ৩১-১০ গোলে এফ এইচ ক্লাবকে হারিয়ে এ গৌরব অর্জন করে। বিজয়ী দলের খেলোয়াড় মামুন আহমদ অপু ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি পারভেজ আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কালাম ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net